1. admin@adibanglatv.com : Adi Bangla TV :
  2. admin2@adibanglatv.com : admin :
  3. smd38526@gmail.com : Al amin Sordar : Al amin Sordar
  4. smdfriend420@gmail.com : Friend Friend : Friend Friend
  5. fcgroop218@gmail.com : Alfaz Dewan : Alfaz Dewan
  6. Probashi824@gmail.com : AMRAN Hossain : AMRAN Hossain
  7. azadsahriya@gmail.com : Azad123 : Azad Azad
  8. info.khanromim@gmail.com : Khan Romim : Khan Romim
  9. Khokan@adibanglatv.com : Khokan : Khokan
  10. Alaminsavar24@gmail.com : MD Ruhul : MD Ruhul
  11. engimrshimul@gmail.com : Shimul : Mostafizur Rahman
  12. sr55150941@gmail.com : support :
  13. toslimuddin72@gmail.com : Toslim Jedda : Toslim Jedda
উত্তরাঞ্চলের যে মসজিদকে ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস - Adi Bangla Tv
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

উত্তরাঞ্চলের যে মসজিদকে ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ০ Time View

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ২২: ৪১

উত্তরের জেলা লালমনিরহাট। প্রকৃতি ও সীমান্তঘেঁষা জনপদের পাশাপাশি ইতিহাস-ঐতিহ্যের নানা নিদর্শনের জন্যও পরিচিত এ জেলা। জেলার পঞ্চগ্রাম ইউনিয়নের রামদাস এলাকায় রয়েছে ঐতিহাসিক ‘হারানো মসজিদ’। প্রায় ১ হাজার ৪০০ বছর আগের স্থাপনা হিসেবে পরিচিত এই মসজিদকে ঘিরে রয়েছে নানা ঐতিহাসিক আলোচনা ও জনশ্রুতি। অনেকের মতে, এটি শুধু বাংলাদেশের নয়, এশিয়ার প্রাচীনতম মসজিদগুলোর মধ্যে অন্যতম।

লালমনিরহাট-রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের প্রায় এক কিলোমিটার দক্ষিণে লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের রামদাস মৌজায় মসজিদটির অবস্থান।

স্থানীয় বয়োবৃদ্ধ ও মসজিদ কমিটির তথ্য অনুযায়ী, কালের বিবর্তনে মাটির নিচে বিলীন হয়ে যাওয়া মসজিদটি নির্মাণ করেছিলেন একজন সাহাবি। তিনি এ অঞ্চল দিয়ে চীন দেশে পাড়ি জমিয়েছিলেন। চীনের বিস্মৃত কোয়াংটা নদীর ধারে কোয়াংটা শহরে তার নির্মিত মসজিদ ও মাজার শরিফ রয়েছে। ওই সাহাবির নাম হজরত আবু ওয়াক্কাস (রা.)।

লালমনিরহাটের পঞ্চগ্রাম ইউনিয়নের রামদাস গ্রামের একটি জঙ্গলের মধ্যে মসজিদটির সন্ধান পাওয়া যায়। একসময় জীবজন্তু ও সাপ-বিচ্ছুর ভয়ে স্থানীয় মানুষজন ওই জঙ্গলে যেতেন না। ১৯৮৩-৮৪ সাল নাগাদ স্থানীয়রা চাষাবাদের জন্য জঙ্গলটি পরিষ্কার করার উদ্যোগ নেন। এ সময় তাঁরা দেখতে পান, জায়গাটি সমতল ভূমি থেকে উঁচু এবং সেখানে সাত-আটটির মতো মাটির উঁচু টিলা রয়েছে।

জায়গাটি সমতল করার জন্য খননকাজ শুরু হলে সেখানে প্রাচীনকালের তৈরি প্রচুর ইট পাওয়া যায়। ইটগুলোতে অঙ্কিত ছিল নান্দনিক ফুলের নকশা। প্রথমে সবাই ধারণা করেছিলেন, এটি পুরোনো কোনো জমিদারবাড়ি কিংবা রাজবাড়ির ধ্বংসাবশেষ।

তবে ১৯৮৬ সালে একটি ঘটনা স্থানীয়দের নতুন করে ভাবিয়ে তোলে। আইয়ুব আলী (৫৮) নামে স্থানীয় এক ব্যক্তি ইটের স্তূপ থেকে কয়েকটি ইট কুড়িয়ে বাড়িতে নিয়ে যান। পরে ইটগুলোর মধ্যে একটিতে কিছু লেখা দেখতে পান তিনি। লেখাটি স্পষ্টভাবে দেখার জন্য পানিতে ভালোভাবে ধুয়ে নিলে সেটি একটি প্রাচীন শিলালিপি বলে বোঝা যায়। সেখানে লেখা ছিল, ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ, হিজরি সন ৬৯।’

স্থানীয় সাংবাদিক খাইরুল ইসলাম বলেন, ‘মসজিদটি দেখতে প্রতিদিন দেশ-বিদেশ থেকে দর্শনার্থীরা ছুটে আসেন। অনেকেই এখানে এলে অন্তত এক ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার চেষ্টা করেন।’

সাবেক স্কুলশিক্ষক মাহফুজুল হক বলেন, ‘সরকারি উদ্যোগে মসজিদের পরিবেশ উন্নত করা হলে দর্শনার্থীরা ইতিহাস ও আধ্যাত্মিকতা আরও গভীরভাবে উপলব্ধি করতে পারবেন।’

মসজিদের মোয়াজ্জিন সোলাইমান আলী সাংবাদিকদের বলেন, ‘মসজিদটির পরিচালনা আরও শক্তিশালী হলে এর যথাযথ মূল্যায়ন সম্ভব হবে।’

মসজিদের পেশ ইমাম তাওহীদুল ইসলাম বলেন, ‘এখানে সংরক্ষিত প্রাচীন ইট ও স্থাপত্য উপাদান এ অঞ্চলের ইসলামী ঐতিহ্যের অমূল্য সাক্ষ্য বহন করছে।’

স্থানীয় বয়োবৃদ্ধ সিরাজুল ইসলাম (৭০) বলেন, ১৯৯০ সালের পর মসজিদটির খবর আলজাজিরাসহ বিভিন্ন দেশি-বিদেশি গণমাধ্যমে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে। বর্তমানে প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে অসংখ্য পর্যটক ও ধর্মপ্রাণ মুসলমান এখানে নামাজ আদায় করতে আসছেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
  1. © All rights reserved © 2026 adibanglatv