

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ২৩: ৪১
গাইবান্ধার পলাশবাড়ীতে পেশাগত দায়িত্ব পালনকালে চার সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জেলা জামায়াতের পক্ষ থেকে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। ১৪ নভেম্বর পেশাগত দায়িত্ব পালনকালে পলাশবাড়ীতে চার সাংবাদিকের ওপর ন্যক্কারজনক হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর চরম আঘাত।
বিবৃতিতে তিনি আরো বলেন, অনতিবিলম্বে এ হামলার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। একই সঙ্গে তিনি আহত সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনা করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
Leave a Reply
You must be logged in to post a comment.