

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০৭: ০৫
রাজধানীর লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে রাষ্ট্রবিরোধী মিছিল আয়োজন, অর্থায়ন ও সক্রিয়ভাবে অংশগ্রহণের অভিযোগে মোস্তফা আহমেদ জুয়েল (৫০) নামে একজনকে গ্রেপ্তার করেছে লালবাগ থানা পুলিশ।
লালবাগ থানা সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর ২০২৬ দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও এসব সংগঠনের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের একত্র করে একটি ঝটিকা মিছিলের আয়োজন করা হয়।
গ্রেপ্তার মোস্তফা আহমেদ জুয়েল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সহপ্রচার সম্পাদক। পুলিশের দাবি, তিনি ওই মিছিলের অন্যতম প্রধান আয়োজক, অর্থের জোগানদাতা এবং সক্রিয় অংশগ্রহণকারী ছিলেন।
পরে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে লালবাগ থানাধীন পিলখানা রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
Leave a Reply
You must be logged in to post a comment.