1. admin@adibanglatv.com : Adi Bangla TV :
  2. admin2@adibanglatv.com : admin :
  3. smd38526@gmail.com : Al amin Sordar : Al amin Sordar
  4. smdfriend420@gmail.com : Friend Friend : Friend Friend
  5. fcgroop218@gmail.com : Alfaz Dewan : Alfaz Dewan
  6. Probashi824@gmail.com : AMRAN Hossain : AMRAN Hossain
  7. azadsahriya@gmail.com : Azad123 : Azad Azad
  8. info.khanromim@gmail.com : Khan Romim : Khan Romim
  9. Khokan@adibanglatv.com : Khokan : Khokan
  10. Alaminsavar24@gmail.com : MD Ruhul : MD Ruhul
  11. engimrshimul@gmail.com : Shimul : Mostafizur Rahman
  12. sr55150941@gmail.com : support :
  13. toslimuddin72@gmail.com : Toslim Jedda : Toslim Jedda
২৬ বছর পর হাম-মুক্ত দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র - Adi Bangla Tv
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

২৬ বছর পর হাম-মুক্ত দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০২: ১৬

দীর্ঘ ২৬ বছর পর হাম-মুক্ত দেশের মর্যাদা হারিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে তিন দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় হামের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে এই স্বীকৃতি প্রত্যাহার করা হয়েছে। এর ফলে জনস্বাস্থ্য খাতে যুক্তরাষ্ট্রের কয়েক দশকের অর্জন বড় ধরনের ধাক্কার মুখে পড়েছে।

মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক সংস্থা প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন (পিএএইচও) যুক্তরাষ্ট্র, বলিভিয়া ও মেক্সিকোকে হামের সংক্রমণ অব্যাহত থাকা দেশ হিসেবে ঘোষণা করেছে। সংস্থাটির মতে, দেশ তিনটিতে একই ধরনের হামের ভাইরাসের প্রাদুর্ভাব টানা অন্তত ১২ মাস ধরে চলেছে। ফলে দেশগুলোতে স্থানীয়ভাবে হামের সংক্রমণ নির্মূলের অবস্থান আর বজায় নেই।

পিএএইচওর পরিচালক জারবাস বারবোসা জানান, সংস্থাটির কাছে পরামর্শ দেওয়া আন্তর্জাতিক বিশেষজ্ঞ প্যানেল হাম নির্মূলের স্বীকৃতি প্রত্যাহারের সুপারিশ করেছে। তিনি সেই সুপারিশ গ্রহণ করেছেন।

২০০০ সালে যুক্তরাষ্ট্রকে হাম নির্মূলের দেশ হিসেবে ঘোষণা করা হয়েছিল। এরপর দীর্ঘ ২৬ বছর দেশটি এই অবস্থান ধরে রেখেছিল।

স্বীকৃতি হারানো দেশগুলোকে আগামী কয়েক সপ্তাহের মধ্যে সংক্রমণ নিয়ন্ত্রণে সংশোধনমূলক কর্মপরিকল্পনা জমা দিতে হবে। পিএএইচও জানিয়েছে, এ বিষয়ে দেশগুলোকে প্রয়োজনীয় সুপারিশ আগামী কয়েক দিনের মধ্যে পাঠানো হবে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) জমা দেওয়া রোগতাত্ত্বিক ও পরীক্ষাগারসংক্রান্ত তথ্য পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে সিডিসি জানিয়েছে, হামের প্রাদুর্ভাব বন্ধ করা এবং পুনরায় নির্মূলের স্বীকৃতি অর্জনে সংস্থাটি প্রতিশ্রুতিবদ্ধ। সিডিসির পরিচালক এরিকা শোয়ার্টজ বলেন, ‘হাম নির্মূলের স্বীকৃতি নয়, টিকাই আমেরিকানদের সুরক্ষা দেয়।’ সংক্রমণ নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

গত আগস্ট থেকে রাজ্য ও স্থানীয় স্বাস্থ্য বিভাগগুলোর টিকাদান কর্মসূচি, নজরদারি এবং সংক্রমণ মোকাবিলার সক্ষমতা বাড়াতে প্রায় ১০ কোটি ডলার অতিরিক্ত অর্থ দিয়েছে সিডিসি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
  1. © All rights reserved © 2026 adibanglatv