1. admin@adibanglatv.com : Adi Bangla TV :
  2. admin2@adibanglatv.com : admin :
  3. smd38526@gmail.com : Al amin Sordar : Al amin Sordar
  4. smdfriend420@gmail.com : Friend Friend : Friend Friend
  5. fcgroop218@gmail.com : Alfaz Dewan : Alfaz Dewan
  6. Probashi824@gmail.com : AMRAN Hossain : AMRAN Hossain
  7. azadsahriya@gmail.com : Azad123 : Azad Azad
  8. info.khanromim@gmail.com : Khan Romim : Khan Romim
  9. Khokan@adibanglatv.com : Khokan : Khokan
  10. Alaminsavar24@gmail.com : MD Ruhul : MD Ruhul
  11. engimrshimul@gmail.com : Shimul : Mostafizur Rahman
  12. sr55150941@gmail.com : support :
  13. toslimuddin72@gmail.com : Toslim Jedda : Toslim Jedda
মাদ্রাসাছাত্রী নুহা হত্যার ৯ দিনেও গ্রেপ্তার নেই, ২৪ ঘণ্টার আলটিমেটাম - Adi Bangla Tv
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

মাদ্রাসাছাত্রী নুহা হত্যার ৯ দিনেও গ্রেপ্তার নেই, ২৪ ঘণ্টার আলটিমেটাম

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

জেলা প্রতিনিধি, নোয়াখালী

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০১: ১১

নোয়াখালীর বেগমগঞ্জের মাদ্রাসাছাত্রী তাইবা ইলহাম নুহাকে (৭) শ্বাসরোধে হত্যার ঘটনার নয় দিন পেরিয়ে গেলেও জড়িত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এর প্রতিবাদে এবং ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তারের আলটিমেটাম দিয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ‘নুহা সংগ্রাম পরিষদ’ (৫ নম্বর ছয়ানী, বেগমগঞ্জ ও ১ নম্বর চরমটুয়া, সদর)-এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত, জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার, ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেন আন্দোলনকারীরা।

জানা গেছে, হত্যাকাণ্ডের সাত দিন পর গত সোমবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে নুহার ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশের কাছে পাঠানো হয়। প্রতিবেদনে শিশুটিকে গলায় চাপ প্রয়োগ করে শ্বাসরোধে হত্যার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নিহত নুহা বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নয়নপুর গ্রামের আবুল হোসেন মাস্টার বাড়ির ইকবাল হোসেনের মেয়ে। সে মাহতাপুর গ্রামের মাহতাপুর নূরানী মাদ্রাসার প্রথম জামাতের ছাত্রী ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাহতাপুর গ্রামে বড় ভাই ইয়াছিন আরাফাতের সঙ্গে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হয় নুহা। পরে সন্ধ্যায় মাহতাপুর গ্রামের একটি ঘরের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান স্বজনেরা। পরিবারের পক্ষ থেকে শুরু থেকেই ঘটনাটিকে হত্যাকাণ্ড দাবি করে মামলা করার চেষ্টা করা হলেও পুলিশ প্রথমে এটিকে অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করে।

মানববন্ধনে বক্তব্য দেন নিহত নুহার বাবা ইকবাল হোসেন (মূল তথ্যে মো. সুমন উল্লেখ রয়েছে), সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, ছয়ানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বেগমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জামাল উদ্দীন, বেগমগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, বিএনপি নেতা নিজাম উদ্দিন চৌধুরী এবং মো. নূর নবীসহ আরও অনেকে।

বক্তারা বলেন, ঘটনার নয় দিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডে জড়িত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। নিহতের স্বজনেরা প্রথম দিন থেকেই ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে আসছেন। ঘটনার দিনই থানায় হত্যা মামলা করতে চাইলেও পুলিশ অপমৃত্যুর মামলা নেয়। এখন ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নতুন করে হত্যা মামলা করতে বলা হয়েছে।’ তারা দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নুহা সংগ্রাম পরিষদের আহ্বায়ক আবু জাফর মো. সাদেক, সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুন, সদস্য আবুল ফারাহ, মোহাম্মদ জাবেদ, মোবারক হোসেন, গাজী জিহাদ, মোহাম্মদ ওসমান গনি, মোহাম্মদ রায়হান, মো. শহীদ সুজন, মোহাম্মদ রাকিব হোসেন, মোহাম্মদ ইমন, মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ রাশেদ আলম, মোহাম্মদ তামিম চৌধুরী ও রায়হান সিকদার প্রমুখ।

নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনে নুহাকে শ্বাসরোধে হত্যার বিষয়টি উঠে এসেছে। হত্যাকারীকে শনাক্ত করতে ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল মাঠে কাজ করছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
  1. © All rights reserved © 2026 adibanglatv