1. admin@adibanglatv.com : Adi Bangla TV :
  2. admin2@adibanglatv.com : admin :
  3. smd38526@gmail.com : Al amin Sordar : Al amin Sordar
  4. smdfriend420@gmail.com : Friend Friend : Friend Friend
  5. fcgroop218@gmail.com : Alfaz Dewan : Alfaz Dewan
  6. Probashi824@gmail.com : AMRAN Hossain : AMRAN Hossain
  7. azadsahriya@gmail.com : Azad123 : Azad Azad
  8. info.khanromim@gmail.com : Khan Romim : Khan Romim
  9. Khokan@adibanglatv.com : Khokan : Khokan
  10. Alaminsavar24@gmail.com : MD Ruhul : MD Ruhul
  11. engimrshimul@gmail.com : Shimul : Mostafizur Rahman
  12. sr55150941@gmail.com : support :
  13. toslimuddin72@gmail.com : Toslim Jedda : Toslim Jedda
নতুন ১০টি এয়ারবাস কেনার পরিকল্পনা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের - Adi Bangla Tv
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

নতুন ১০টি এয়ারবাস কেনার পরিকল্পনা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ Time View

দেশের বাজারের ক্রমবর্ধমান চাহিদা পূরণ ও মিশ্র বহর সম্প্রসারণের লক্ষ্যে নতুন করে ১০টি এয়ারবাস উড়োজাহাজ কেনার বিষয়ে আলোচনা চালাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত এ তথ্য নিশ্চিত করেছেন। প্রস্তাবিত এই তালিকায় রয়েছে চারটি এ৩৫০-৯০০ ওয়াইড-বডি এবং ছয়টি এ৩২১নিও ন্যারো-বডি উড়োজাহাজ।

মন্ত্রী জানান, উড়োজাহাজ কেনার এই সিদ্ধান্তের পেছনে কোনো ভূরাজনৈতিক প্রভাব নেই। বিমানের লক্ষ্য একটি টেকসই মিশ্র বহর গড়ে তোলা। তিনি উল্লেখ করেন, বর্তমানে দেশের মোট যাত্রী চাহিদার মাত্র ২০ শতাংশের কিছু বেশি বিমান পরিবহন করতে পারছে, বাকি ৮০ শতাংশই বিদেশি এয়ারলাইনসের ওপর নির্ভরশীল। বাংলাদেশের জিডিপি এবং এয়ারপোর্টে যাত্রীর চাপের তুলনায় বিমানের সক্ষমতা বাড়াতে এই উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী বলে মনে করছে সরকার। হামলা-ভাঙচুরের ঘটনায় প্রতিটি ক্ষেত্রে সরকার দুঃখিত ও বিব্রত: জাহেদ উর রহমান। ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪২। এর জন্য উড়োজাহাজের উড্ডয়নসীমা ও আসনসংখ্যা, প্রতিটি ফ্লাইটে সম্ভাব্য যাত্রীর সংখ্যা এবং সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা বিবেচনায় নেওয়া হয়েছে।

এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইথিওপিয়ান এয়ারলাইনসের মডেল অনুসরণের কথা জানান মন্ত্রী। বর্তমানে বিমানের বহরে ১৯টি উড়োজাহাজ থাকলেও, ইথিওপিয়ান এয়ারলাইনস ছোট পরিসর থেকে বর্তমানে ১৬৭টি উড়োজাহাজের মালিক হয়েছে। তিনি আশা করছেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বিমানও এমন সক্ষমতা অর্জন করতে পারবে।

এরই মধ্যে গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে ১১টি উড়োজাহাজ কেনার সম্পূরক চুক্তি সই করেছে বিমান। আগের চুক্তির ধারাবাহিকতায় হওয়া এই ১১টি উড়োজাহাজের মধ্যে পাঁচটি ৭৮৭-১০ ওয়াইড-বডি ও ছয়টি ৭৩৭-৮ ম্যাক্স ন্যারো-বডি জেট রয়েছে। সব মিলিয়ে বোয়িংয়ের সঙ্গে বিমানের মোট ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তি সম্পন্ন হয়েছে, যার মধ্যে ১৫টি ওয়াইড-বডি ও ১০টি ন্যারো-বডি উড়োজাহাজ অন্তর্ভুক্ত। গত ৩০ এপ্রিল ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার যে চুক্তি বিমান করেছিল, তারই ধারাবাহিকতায় এই চুক্তি হয়েছে। এর মধ্যে রয়েছে দুটি বি৭৮৭-৯, ১৩টি বি৭৮৭-১০ এবং ১০টি বি৭৩৭-৮ ম্যাক্স জেট।

বোয়িংয়ের সাথে চুক্তি অনুযায়ী ২০৩১ সালের নভেম্বরে প্রথম উড়োজাহাজ পাওয়ার কথা থাকলেও, সরকার ২০২৭-২৮ সালের মধ্যেই অন্তত একটি পাওয়ার জন্য চাপ দিচ্ছে। নতুন ১১টি উড়োজাহাজ ৩০ এপ্রিলের নির্ধারিত দামেই কেনা হচ্ছে বলে জানান রাশিদুজ্জামান মিল্লাত। চুক্তি অনুযায়ী ২০৩১ সালের নভেম্বরে প্রথমটি এবং ২০৩৫ সালের মধ্যে বাকি উড়োজাহাজ সরবরাহ করার কথা রয়েছে বোয়িংয়ের।

উড়োজাহাজ পরিচালনার পরিকল্পনা সম্পর্কে মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও উত্তর আমেরিকার মতো দীর্ঘ রুটে ওয়াইড-বডি এবং আঞ্চলিক স্বল্পপাল্লার রুটে ন্যারো-বডি উড়োজাহাজ ব্যবহার করা হবে। এক্ষেত্রে রুট পরিকল্পনা, আসনসংখ্যা ও যাত্রীর চাপকে প্রধান্য দেওয়া হয়েছে। এক্সপ্লেইনার / যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ভাটার টান।

অর্থায়ন প্রসঙ্গে মন্ত্রী আশ্বস্ত করেন যে, পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে বিমান নিজস্ব আয় ও উপযুক্ত অর্থায়ন ব্যবস্থার মাধ্যমে উড়োজাহাজগুলোর মূল্য পরিশোধ করবে। বিমানের বর্তমান আর্থিক সক্ষমতা ও ভবিষ্যৎ প্রবৃদ্ধির পূর্বাভাস বিশ্লেষণ করে এই ক্রয় পরিকল্পনা তৈরি করা হয়েছে, ফলে জাতীয় বাজেটে এর সরাসরি কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।

উল্লেখ্য, করোনা মহামারীর সময়ে কার্গো ফ্লাইটের ৮৮৬ কোটি টাকা রাজস্ব আদায়ে ব্যর্থতার মতো চ্যালেঞ্জ থাকলেও, বর্তমানে সক্ষমতা বাড়ানোর দিকেই মনোযোগ দিচ্ছে বিমান।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
  1. © All rights reserved © 2026 adibanglatv