

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুরে অবস্থিত মাহেলা খাতুন বালিকা মাদ্রাসায় বৈদ্যুতিক তার ছিঁড়ে পাঁচ ছাত্রী দগ্ধ হওয়ার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় লামিয়া (১৩) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন মো. সুলতান মাহমুদ সিকদার জানান, লামিয়ার শরীরের ৫৫ শতাংশ পুড়ে গিয়েছিল। গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় মাদ্রাসা প্রাঙ্গণে হঠাৎ বৈদ্যুতিক তার ছিঁড়ে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত তিন ছাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুর ধারাবাহিকতা নিম্নরূপ
হাসপাতালে বর্তমানে দগ্ধ বাকি দুই শিক্ষার্থী চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এছাড়া বাকি দুজনের মধ্যে সুমাইয়ার শরীরের ১৩ শতাংশ এবং আছিয়ার শরীরের ৭ শতাংশ দগ্ধ হয়েছে।
সূত্র: ঠিকানা নিউজ