1. admin@adibanglatv.com : Adi Bangla TV :
  2. admin2@adibanglatv.com : admin :
  3. smd38526@gmail.com : Al amin Sordar : Al amin Sordar
  4. smdfriend420@gmail.com : Friend Friend : Friend Friend
  5. fcgroop218@gmail.com : Alfaz Dewan : Alfaz Dewan
  6. Probashi824@gmail.com : AMRAN Hossain : AMRAN Hossain
  7. azadsahriya@gmail.com : Azad123 : Azad Azad
  8. info.khanromim@gmail.com : Khan Romim : Khan Romim
  9. Khokan@adibanglatv.com : Khokan : Khokan
  10. Alaminsavar24@gmail.com : MD Ruhul : MD Ruhul
  11. engimrshimul@gmail.com : Shimul : Mostafizur Rahman
  12. sr55150941@gmail.com : support :
  13. toslimuddin72@gmail.com : Toslim Jedda : Toslim Jedda
হাদি বিচার দাবিতে ১৮ ডিসেম্বর ডেডলাইন ঘোষণা জাবেরের - Adi Bangla Tv
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

হাদি বিচার দাবিতে ১৮ ডিসেম্বর ডেডলাইন ঘোষণা জাবেরের

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৪০ Time View

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের জানিয়েছেন, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে একটি চূড়ান্ত সময়সীমা বা ডেডলাইন নির্ধারণ করা হয়েছে। সাধারণ মানুষ প্রতিনিয়ত তাঁদের কাছে এসে হাদি হত্যার বিচার নিশ্চিত করার অনুরোধ জানিয়ে কান্নাকাটি করছেন বলে উল্লেখ করেন তিনি। রাষ্ট্র বা সরকার যদি এই বিচার কার্যকর করতে ব্যর্থ হয়, তবে দেশের সাধারণ জনগণই পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেন জাবের। বিচার ব্যবস্থা ধ্বংস করে দিছে আওয়ামী লীগ।

সরকারকে সতর্ক করে তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে সরকারকে স্পষ্ট জানাতে হবে যে তারা শহীদ ওসমান হাদির বিচার নিশ্চিত করতে পারবে কি না। বিচার নিশ্চিত করতে পারলে সরকারের প্রতি এক ধরনের আচরণ করা হবে, আর ব্যর্থ হলে সেই আচরণ ভিন্ন হবে। বুধবার রাতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন ইনকিলাব মঞ্চের এই নেতা। তারা খুনি হাসিনা ও খুনি হাসিনার যত সঙ্গোপাঙ্গ ছিল তাদেরকে ভারতে আশ্রয় দিচ্ছে। আর ভোটার তালিকা হালনাগাদের মাধ্যমে মুসলিমসহ নিগৃহীত জনগোষ্ঠীকে সেই দেশ থেকে বিতাড়নের নীলনকশা করছে।

ওই পথসভায় তিনটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে ওসমান হাদি হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা, গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করা এবং জুলাই, শাপলা ও পিলখানা গণহত্যার বিচার করা। জাবের জানান, ওসমান হাদিকে হত্যার ঘটনাটি ঘটেছিল প্রায় দশ মাস আগে। খুনিদের ভারত সরকার আশ্রয় দিয়েছে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার জিজ্ঞাসাবাদের জন্য চিঠি দেওয়া হলেও ভারত এখন পর্যন্ত কোনো জবাব দেয়নি। ভারত সরকার এখন পর্যন্ত সেই চিঠির একটা উত্তর দেয়ার কোন প্রয়োজনবোধ করে নাই।

প্রতিমন্ত্রী নুরুল হক নুরের ‘ওসমান হাদি কে’—এমন মন্তব্যের তীব্র সমালোচনা করে জাবের বলেন, যারা হিন্দুত্ববাদীদের সঙ্গে আপস করে দিল্লির কাছে মাথা নত করেন, তারাই ক্ষমতায় গিয়ে এমন প্রশ্ন তোলেন। দিল্লির শীর্ষ পর্যায় থেকে নির্দেশ আসার পরেই ওসমান হাদিকে হত্যা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, হাদি হলেন বাংলাদেশের মানুষের স্বাধীনতার প্রতীক, আর প্রশ্নকর্তারা পরাধীনতার প্রতিনিধি। বাংলাদেশের জনগণ সব সময়ে আমাদের কাছে আসে। আমরা তো বাংলাদেশের আর অন্য দশটা মানুষের মতই সাধারণ নাগরিক।

দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আরও বলেন, বাংলাদেশ শান্ত থাকলে তবেই দিল্লি শান্ত থাকতে পারবে। বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দিল্লিও ছাড় পাবে না। বিগত পঞ্চান্ন বছর ধরে চলা নির্যাতনের প্রতিটি গুম, খুন ও হত্যার জবাব দেওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেন তিনি।

পথসভায় আরও উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক জাহিদ হাসান জয়সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। এর আগে সকালে নগরীর মেডিকেল মোড়, ডিসির মোড়, রংপুর কলেজ, সিটি বাজার, পায়রা চত্বর ও প্রেসক্লাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইনকিলাব মঞ্চের মিছিল এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে লিফলেট বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
  1. © All rights reserved © 2026 adibanglatv