1. admin@adibanglatv.com : Adi Bangla TV :
  2. admin2@adibanglatv.com : admin :
  3. smd38526@gmail.com : Al amin Sordar : Al amin Sordar
  4. smdfriend420@gmail.com : Friend Friend : Friend Friend
  5. fcgroop218@gmail.com : Alfaz Dewan : Alfaz Dewan
  6. Probashi824@gmail.com : AMRAN Hossain : AMRAN Hossain
  7. azadsahriya@gmail.com : Azad123 : Azad Azad
  8. info.khanromim@gmail.com : Khan Romim : Khan Romim
  9. Khokan@adibanglatv.com : Khokan : Khokan
  10. Alaminsavar24@gmail.com : MD Ruhul : MD Ruhul
  11. engimrshimul@gmail.com : Shimul : Mostafizur Rahman
  12. sr55150941@gmail.com : support :
  13. toslimuddin72@gmail.com : Toslim Jedda : Toslim Jedda
দেশে অপরিণত জন্মের হার ১৬.২ শতাংশ - Adi Bangla Tv
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

দেশে অপরিণত জন্মের হার ১৬.২ শতাংশ

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ২৪ Time View

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ২২: ৫১

দেশে অপরিণত নবজাতকের জন্ম এখনো একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। বর্তমানে দেশে অপরিণত জন্মের হার আনুমানিক ১৬.২ শতাংশ। নবজাতকের নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ), শ্বাস-প্রশ্বাসে সহায়তাকারী আধুনিক চিকিৎসাব্যবস্থা এবং ক্যাঙ্গারু মাদার কেয়ার পদ্ধতির উন্নতির ফলে অপরিণত নবজাতকের বেঁচে থাকার হার বৃদ্ধি পেয়েছে। তবে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পরও এসব শিশুর নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণ ও পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে শিশুর শারীরিক ও স্নায়বিক বিকাশ, দৃষ্টিশক্তি, শ্রবণশক্তি এবং অন্যান্য স্বাস্থ্যগত জটিলতা দ্রুত শনাক্ত ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মঙ্গলবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শহীদ ডা. মিল্টন হলে ‘বিশ্ব অপরিণত নবজাতক দিবস ২০২৬ উপলক্ষে’ এক সেমিনারে এসব তথ্য জানান চিকিৎসকরা। নবজাতক বিভাগ, বিএমইউ এবং বাংলাদেশ নিওনেটাল ফোরামের (বিএনএফ) যৌথ উদ্যোগে ও প্রজন্ম রিসার্চ ফাউন্ডেশনের সহায়তায় সেমিনারে বৈজ্ঞানিক অধিবেশন, বিষয়ভিত্তিক উপস্থাপনা, প্রশ্নোত্তর পর্ব এবং প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল, ‘ছোট্ট শিশু, সম্ভাবনা অনেক বড়। তাদের ভবিষ্যৎ সুরক্ষায় প্রয়োজন নিয়মিত ও সমন্বিত পরিচর্যায় বিনিয়োগ’। দিবসের শুরুতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান। যৌথভাবে সভাপতিত্ব করেন বাংলাদেশ নিওনেটাল ফোরামের সভাপতি অধ্যাপক ডা. মো. মাহবুবুল হক ও বিএমইউর ফিটোম্যাটারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দা সাঈদা। সার্বিক পরিচালনা ও প্যানেলিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন বিএনএফের সাইন্টিফিক সাবকমিটির চেয়ারম্যান ও বিএমইউর নিওনেটাল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল মান্নান এবং বিএমইউর সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ফেইজ বি-এর রেসিডেন্ট ডা. সামিরা খান ও ডা. সিরাজুম মনিরা। সঞ্চালনায় ছিলেন ডা. নাদিয়া।

সেমিনারে বক্তারা বলেন, অপরিণত নবজাতকের হাসপাতাল-পরবর্তী সমন্বিত পরিচর্যার গুরুত্ব সম্পর্কে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নীতিনির্ধারক, অভিভাবক এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই আজকের এ আয়োজনের মূল উদ্দেশ্য। তাই বিশ্ব অপরিণত নবজাতক দিবসের মূল বার্তা—প্রতিটি অপরিণত নবজাতকের শুধু বেঁচে থাকার অধিকারই নয়, বরং সুস্থভাবে বেড়ে ওঠা, বিকশিত হওয়া এবং সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার সমান সুযোগ নিশ্চিত করা—আমাদের দায়িত্ব। এটি অত্যন্ত বাস্তবসম্মত ও সময়োপযোগী।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
  1. © All rights reserved © 2026 adibanglatv