1. admin@adibanglatv.com : Adi Bangla TV :
  2. admin2@adibanglatv.com : admin :
  3. smd38526@gmail.com : Al amin Sordar : Al amin Sordar
  4. smdfriend420@gmail.com : Friend Friend : Friend Friend
  5. fcgroop218@gmail.com : Alfaz Dewan : Alfaz Dewan
  6. Probashi824@gmail.com : AMRAN Hossain : AMRAN Hossain
  7. azadsahriya@gmail.com : Azad123 : Azad Azad
  8. info.khanromim@gmail.com : Khan Romim : Khan Romim
  9. Khokan@adibanglatv.com : Khokan : Khokan
  10. Alaminsavar24@gmail.com : MD Ruhul : MD Ruhul
  11. engimrshimul@gmail.com : Shimul : Mostafizur Rahman
  12. sr55150941@gmail.com : support :
  13. toslimuddin72@gmail.com : Toslim Jedda : Toslim Jedda
যুক্তরাজ্যে নাহিদের ওপর হামলা, দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান সরকারের - Adi Bangla Tv
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

যুক্তরাজ্যে নাহিদের ওপর হামলা, দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান সরকারের

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ২১: ০৯

যুক্তরাজ্য সফররত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং বাংলাদেশি কমিউনিটির সদস্যদের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। এ ঘটনায় পুঙ্খানুপুঙ্খ তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে যুক্তরাজ্যের আইন অনুযায়ী বিচারের আওতায় আনতে সংশ্লিষ্ট ব্রিটিশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাজ্য সফরে থাকা নাহিদ ইসলাম ও বাংলাদেশি কমিউনিটির ওপর সহিংসতা ও ভীতি প্রদর্শনের ঘটনায় দ্ব্যর্থহীন ও কঠোরতম ভাষায় নিন্দা জানাচ্ছে বাংলাদেশ।

এতে বলা হয়, ১৬ নভেম্বর লন্ডনে নাহিদ ইসলামের সম্মানে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশগ্রহণের সময় সন্ত্রাস ও সহিংসতার জন্য বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত অপরাধীরা তার ওপর আক্রমণ করেছে। এই ন্যক্কারজনক ঘটনায় প্রায় ১০ জন আহত হয়েছেন এবং হাসপাতালে ভর্তি করাতে হয়েছে কয়েকজনকে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘যুক্তরাজ্যে বাংলাদেশি নাগরিকদের ওপর এসব সহিংস সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে সরকার। খবর অনুযায়ী, ক্ষমতাচ্যুত শাসকদলের সঙ্গে যুক্ত গোষ্ঠীর দ্বারা সংঘটিত এই কাজ সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। এটি বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ক্ষুণ্ন করছে। এই ঘটনা পুঙ্খানুপুঙ্খ তদন্ত, দায়ীদের চিহ্নিত করা এবং ব্রিটিশ আইন অনুযায়ী বিচারের আওতায় আনতে যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছে সরকার।’

বিবৃতিতে বলা হয়, সরকার পুনর্ব্যক্ত করছে, দেশে কিংবা বিদেশে কোনো নাগরিককে তার গণতান্ত্রিক অধিকারের চর্চা এবং রাজনৈতিক মতপ্রকাশের জন্য সহিংসতা বা ভীতি প্রদর্শনের মুখোমুখি হওয়া কোনোভাবেই উচিত নয়।

এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যে রয়েছেন নাহিদ ইসলাম। ওই দিন রাতে পূর্ব লন্ডনের রমফোর্ডে সংবর্ধনা অনুষ্ঠান ও মতবিনিময় সভার আয়োজন করেছিল ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি। অনুষ্ঠান চলার সময় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মেয়ফেয়ার হলের বাইরে অবস্থান নিয়ে অনুষ্ঠানে আসা অতিথিদের লক্ষ্য করে ডিম ও পানির বোতল ছোড়েন। হলের বাইরের অংশে কয়েকজন অতিথিকে মারধরও করা হয়। অনুষ্ঠান শেষে হলের পেছনের সড়কে এনসিপি নেতাকর্মী ও অতিথিদের ওপর হামলা চালায় আওয়ামী লীগের কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক দফা লাঠিপেটা করে লন্ডন পুলিশ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
  1. © All rights reserved © 2026 adibanglatv