1. admin@adibanglatv.com : Adi Bangla TV :
  2. admin2@adibanglatv.com : admin :
  3. smd38526@gmail.com : Al amin Sordar : Al amin Sordar
  4. smdfriend420@gmail.com : Friend Friend : Friend Friend
  5. fcgroop218@gmail.com : Alfaz Dewan : Alfaz Dewan
  6. Probashi824@gmail.com : AMRAN Hossain : AMRAN Hossain
  7. azadsahriya@gmail.com : Azad123 : Azad Azad
  8. info.khanromim@gmail.com : Khan Romim : Khan Romim
  9. Khokan@adibanglatv.com : Khokan : Khokan
  10. Alaminsavar24@gmail.com : MD Ruhul : MD Ruhul
  11. engimrshimul@gmail.com : Shimul : Mostafizur Rahman
  12. sr55150941@gmail.com : support :
  13. toslimuddin72@gmail.com : Toslim Jedda : Toslim Jedda
অভিনয়জীবনের পাঁচ দশকে বিশেষ সম্মাননা পাচ্ছেন আজিজুল হাকিম - Adi Bangla Tv
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

অভিনয়জীবনের পাঁচ দশকে বিশেষ সম্মাননা পাচ্ছেন আজিজুল হাকিম

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২০ Time View

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১৮: ০৯

বাংলা নাট্য ও চলচ্চিত্র অঙ্গনের বরেণ্য অভিনেতা আজিজুল হাকিম তাঁর বর্ণাঢ্য অভিনয়জীবনের পাঁচ দশক (৫০ বছর) পূর্ণ করেছেন। দীর্ঘ এই পথচলায় মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে নানা বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে তিনি তৈরি করেছেন এক স্বতন্ত্র অবস্থান। অভিনয়ে ৫০ বছরের এই দীপ্ত অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে বিশেষ সম্মাননা প্রদান করতে যাচ্ছে দেশের অন্যতম শীর্ষ গণমাধ্যমকর্মীদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)।

আগামী ১৬ ডিসেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আয়োজিত হতে যাচ্ছে সিজেএফবির ২৫তম পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ‘ইউরো কোলা প্রেজেন্টস ইটিভি সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড’ শিরোনামের এই জমকালো আসরেই আজিজুল হাকিমের হাতে তুলে দেওয়া হবে এই বিশেষ সম্মাননা।

১৯৭৭ সালে স্বনামধন্য নাট্যদল ‘আরণ্যক নাট্যদল’-এর সঙ্গে যুক্ত হওয়ার মধ্য দিয়ে অভিনয়ের খাতায় নাম লেখান আজিজুল হাকিম। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। টেলিভিশন নাটক, টেলিফিল্ম, ধারাবাহিক, চলচ্চিত্র এবং বিজ্ঞাপনচিত্রে নিয়মিত কাজ করে তিনি জয় করেছেন অগণিত দর্শকের মন।

দীর্ঘ পাঁচ দশকের এই যাত্রায় হুমায়ূন আহমেদ, আবদুল্লাহ আল মামুন, হানিফ সংকেত, মামুনুর রশীদ, আতিকুল হক চৌধুরী, ফেরদৌস হাসান, মাসুম আজিজ, মোহন খান, তৌকীর আহমেদ, চয়নিকা চৌধুরী ও অরুণ চৌধুরীর মতো দেশের প্রখ্যাত ও গুণী নির্মাতাদের সঙ্গে কাজ করার গৌরব অর্জন করেছেন তিনি।

নিজের ক্যারিয়ারের সুবর্ণজয়ন্তী ও সিজেএফবির এই বিশেষ সম্মাননা প্রসঙ্গে আজিজুল হাকিম বলেন, ‘আমার ক্যারিয়ারের ৫০ বছর এবং সাংবাদিক সংগঠন সিজেএফবির ২৫ বছর—এই দুয়ের সমন্বয় আমাকে দারুণভাবে মুগ্ধ করেছে।’

সিজেএফবির এবারের ২৫তম আসরে শুধু আজিজুল হাকিমই নন, আরও কয়েকজন গুণী শিল্পী ও নির্মাতাকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হচ্ছে। এর মধ্যে চলচ্চিত্র শিল্পে অনন্য অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন প্রবীণ চিত্রনায়ক উজ্জ্বল। অন্যদিকে, টেলিভিশন নাটকে ২৫ বছরের দীর্ঘ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা পাচ্ছেন জনপ্রিয় নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী ও গুণী অভিনেত্রী দীপা খন্দকার।

১৬ ডিসেম্বরের এই বর্ণাঢ্য আয়োজন দেশের সাংস্কৃতিক অঙ্গনের তারকা ও গণমাধ্যমকর্মীদের এক মহামিলনমেলায় পরিণত হবে বলে আশা করছেন আয়োজকরা।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
  1. © All rights reserved © 2026 adibanglatv