1. admin@adibanglatv.com : Adi Bangla TV :
  2. admin2@adibanglatv.com : admin :
  3. smd38526@gmail.com : Al amin Sordar : Al amin Sordar
  4. smdfriend420@gmail.com : Friend Friend : Friend Friend
  5. fcgroop218@gmail.com : Alfaz Dewan : Alfaz Dewan
  6. Probashi824@gmail.com : AMRAN Hossain : AMRAN Hossain
  7. azadsahriya@gmail.com : Azad123 : Azad Azad
  8. info.khanromim@gmail.com : Khan Romim : Khan Romim
  9. Khokan@adibanglatv.com : Khokan : Khokan
  10. Alaminsavar24@gmail.com : MD Ruhul : MD Ruhul
  11. engimrshimul@gmail.com : Shimul : Mostafizur Rahman
  12. sr55150941@gmail.com : support :
  13. toslimuddin72@gmail.com : Toslim Jedda : Toslim Jedda
১৯ নভেম্বরের লকডাউন ঘিরে শত শত মানুষ হত্যার নির্দেশ হাসিনার - Adi Bangla Tv
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

১৯ নভেম্বরের লকডাউন ঘিরে শত শত মানুষ হত্যার নির্দেশ হাসিনার

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০১: ২৭

১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে দেশে বড় ধরনের নাশকতার আশঙ্কা তৈরি হয়েছে। কলকাতায় অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাদের বৈঠকে সহিংসতা ও প্রাণহানির পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এমনকি প্রয়োজনে শত শত মানুষকে হত্যার নির্দেশ দেওয়ার বিষয়টিও সামনে এসেছে। এ নির্দেশ ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পক্ষ থেকে এসেছে বলে দাবি করা হয়েছে।

কলকাতার রাজারহাট-নিউ টাউন এলাকার ‘এসকে’ হোটেলকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাদের ধারাবাহিক বৈঠক এবং বাংলাদেশের অভ্যন্তরে কর্মসূচি পরিচালনার পরিকল্পনা নিয়ে নতুন করে এসব আলোচনা শুরু হয়েছে।

১৫ নভেম্বরের বৈঠকে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ

১২ নভেম্বরের বৈঠকের ধারাবাহিকতায় গত ১৫ নভেম্বর একই হোটেলে দ্বিতীয় দফায় বৈঠক করেন পলাতক আওয়ামী লীগ নেতারা। ওই বৈঠকে জাহাঙ্গীর কবির নানক নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ১৯ নভেম্বরের লকডাউন সফল করতে প্রয়োজনে শত শত মানুষকে হত্যা করতে হবে। কোনো অবস্থাতেই কর্মসূচি ব্যর্থ হতে দেওয়া যাবে না। শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী তিনি এ বক্তব্য দিয়েছেন বলেও বৈঠকে জানান নানক।

এর আগে আমার দেশ-এর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত ১২ নভেম্বর কলকাতার এসকে হোটেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতারা গোপন বৈঠক করেন। ভারতীয় সময় বিকেল ৪টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ওই বৈঠক চলে। এতে প্রায় ৩৫০ জন নেতা-কর্মী অংশ নেন।

ওই বৈঠকে ১৯ নভেম্বর সারা দেশে লকডাউন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে কর্মসূচি ঘোষণা করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

১৯ নভেম্বরের কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে উদ্বেগ রয়েছে। গোয়েন্দা সূত্রে জানা গেছে, এ কর্মসূচিকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ স্থাপনা, যানবাহন এবং রাজনৈতিক নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের আশঙ্কা রয়েছে। এমনকি লক্ষ্যবস্তু নির্ধারণ করে হত্যার পরিকল্পনার আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।

৭ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ১০ দিনে সারা দেশে ৪৯টি যানবাহনে অগ্নিসংযোগ এবং ৫৯টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩৩টি মামলা হয়েছে। এ ঘটনায় ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গোপালগঞ্জসহ ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এসব এলাকায় পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েনের তথ্যও প্রকাশিত হয়েছে। সীমান্ত দিয়ে অস্ত্র, বিস্ফোরক ও সন্দেহভাজন ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হয়েছে। ২০২৫ সালের ১৭ নভেম্বর ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়।

ট্রাইব্যুনালের রায়ে আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ, ড্রোন দিয়ে নজরদারি এবং হেলিকপ্টার ব্যবহারের বিষয়গুলো উঠে এসেছে। রায়ে ২০২৪ সালের সহিংসতায় জাতিসংঘের হিসাব অনুযায়ী প্রায় ১ হাজার ৪০০ মানুষের মৃত্যুর তথ্যও উল্লেখ করা হয়েছে।

এমন পরিস্থিতিতে ১৯ নভেম্বরের কর্মসূচিকে কেন্দ্র করে নতুন করে সহিংসতার আশঙ্কা এবং কলকাতায় আওয়ামী লীগ নেতাদের বৈঠকের খবর রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ বাড়িয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
  1. © All rights reserved © 2026 adibanglatv