

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ২২: ৩৭
বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার ২০২৭-২০২৮ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে জেলা আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা এনামুল হক এবং জেলা সেক্রেটারি হয়েছেন মাওলানা মোস্তাক আহমদ।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহকারী সেক্রেটারি, তারবিয়াত ও প্রচার বিভাগে মো. আব্দুল গণি, বায়তুলমাল সেক্রেটারি বজলুর রশিদ মুকুল, মানবসম্পদ বিভাগে অধ্যাপক মোত্তালেব হোসাইন, শ্রমিক কল্যাণ বিভাগে বেলাল আবেদীন।
এ ছাড়া আদর্শ শিক্ষক ফেডারেশন ও পেশাজীবী সংগঠনের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আবুল হাসেম বাদল, তালিমুল কুরআন বিভাগ ও ব্যবসায়ী সংগঠনের দায়িত্বে রয়েছেন মাওলানা আব্দুল হান্নান খান, উলামা বিভাগের দায়িত্ব পেয়েছেন এ কে এম ইদ্রিস আলী।
যুব ও ক্রীড়া বিভাগের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আশাদুজ্জামান শিমুল, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের দায়িত্বে রয়েছেন মাওলানা নায়েবুজ্জামান এবং অফিস ও আইটি বিভাগের দায়িত্ব পেয়েছেন মোশাররফ হোসেন।
ঘোষিত এ কমিটি ২০২৭-২০২৮ মেয়াদে রংপুর জেলা জামায়াতের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
Leave a Reply
You must be logged in to post a comment.