1. admin@adibanglatv.com : Adi Bangla TV :
  2. admin2@adibanglatv.com : admin :
  3. smd38526@gmail.com : Al amin Sordar : Al amin Sordar
  4. smdfriend420@gmail.com : Friend Friend : Friend Friend
  5. fcgroop218@gmail.com : Alfaz Dewan : Alfaz Dewan
  6. Probashi824@gmail.com : AMRAN Hossain : AMRAN Hossain
  7. azadsahriya@gmail.com : Azad123 : Azad Azad
  8. info.khanromim@gmail.com : Khan Romim : Khan Romim
  9. Khokan@adibanglatv.com : Khokan : Khokan
  10. Alaminsavar24@gmail.com : MD Ruhul : MD Ruhul
  11. engimrshimul@gmail.com : Shimul : Mostafizur Rahman
  12. sr55150941@gmail.com : support :
  13. toslimuddin72@gmail.com : Toslim Jedda : Toslim Jedda
মেসিকে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কোচ হিসেবে দেখতে চান স্কালোনি! - Adi Bangla Tv
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

মেসিকে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কোচ হিসেবে দেখতে চান স্কালোনি!

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১৬: ২৬ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১৬: ২৭

ফুটবল থেকে বিদায় নেওয়ার নির্দিষ্ট কোনো বয়স আছে কি না—এমন প্রশ্ন সামনে এনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, লিওনেল মেসিকে এখনই বিদায় জানাতে তিনি রাজি নন। বরং তার অগাধ বিশ্বাস, আটবারের ব্যালন ডি’অরজয়ী এই মহাতারকাকে ২০৩০ সালের পরও মাঠে দেখা যেতে পারে। কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেসিকে নিয়ে এমন মন্তব্য করেছেন বিশ্বজয়ী কোচ।

কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ ভোর পাঁচটায় কোস্টারিকার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। ২০২৬ সালে এটিই বিশ্বচ্যাম্পিয়নদের শেষ ম্যাচ। এই ম্যাচকে সামনে রেখে দলের নানা পরিকল্পনা ও ভবিষ্যৎ ভাবনা গণমাধ্যমের সামনে তুলে ধরেছেন স্কালোনি।

জাতীয় দল থেকে মেসি নিজের মতো করে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেও, একজন ফুটবলার হিসেবে তিনি যত দিন সম্ভব খেলা চালিয়ে যান—এমনটাই চান স্কালোনি। সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছেন, ‘আমার মনে হয়, সে ২০৩০ সালের পরও খেলা চালিয়ে যাবে। সে জাতীয় দলের হয়ে আর না খেলার সিদ্ধান্ত নিয়েছে ঠিকই, কিন্তু আমি চাই, একজন ফুটবলার হিসেবে যত দিন সম্ভব সে খেলা চালিয়ে যাক।’

শুধু খেলোয়াড় হিসেবেই নয়, রসিকতা করে ড্রেসিংরুমে মেসিকে অন্য কোনো ভূমিকাতেও দেখার ইঙ্গিত দিয়েছেন তিনি। কোচিং স্টাফ ছেড়ে নিজের নতুন ক্যারিয়ার গড়তে যাওয়া ওয়াল্টার স্যামুয়েলের প্রসঙ্গ টেনে স্কালোনি হাসতে হাসতে বলেন, মেসি যদি এখানে কোচিংয়ে আসতে চায়, তবে কোনো সমস্যা নেই

মেসিকে আর্জেন্টিনার ড্রেসিংরুমে অন্য কোনো ভূমিকায় দেখার সম্ভাবনাও উড়িয়ে দেননি স্কালোনি। বরং সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েল কোচিং স্টাফ ছেড়ে নিজের ক্যারিয়ার গড়তে যাওয়ার প্রসঙ্গ টেনে মজা করেই বলেছেন, ‘সে (মেসি) যদি এখানে আসতে চায়, কোনো সমস্যা নেই। এখন তো ওয়াল্টারও এখানে নেই…।’

কোস্টারিকার বিপক্ষে ম্যাচের স্কোয়াডে বড় এক স্বস্তির খবর হলো—গোলপোস্টের নিচে ফিরছেন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। গত ১৬ অক্টোবর এভারটনের ডিফেন্ডার জারাড ব্র্যানথওয়েটের সঙ্গে সংঘর্ষে চোয়ালে গুরুতর চোট পেয়ে অস্ত্রোপচার করাতে হয়েছিল চেলসির এই তারকাকে। এরপর কিছুদিন মাঠের বাইরে থাকতে হলেও সুরক্ষামূলক মাস্ক পরে এখন পুরোপুরি ফিট হয়ে মাঠে নামার জন্য প্রস্তুত তিনি।

গত শুক্রবার উরুগুয়ের কাছে ২-১ গোলে হারের পর কোস্টারিকার বিপক্ষে ম্যাচের একাদশে চার থেকে পাঁচটি পরিবর্তনের পরিকল্পনা করেছেন স্কালোনি। বিশেষ করে মেসি ও আঞ্জেল ডি মারিয়ার মতো অভিজ্ঞ মহাতারকাদের বিদায়ের পর দল গোছানোটা বড় এক চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। তবে তরুণদের নিয়ে সেই শূন্যতা পূরণে আত্মবিশ্বাসী বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। জয় দিয়েই বছরের শেষ ম্যাচটি রাঙাতে চায় স্কালোনির শিষ্যরা।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
  1. © All rights reserved © 2026 adibanglatv