1. admin@adibanglatv.com : Adi Bangla TV :
  2. admin2@adibanglatv.com : admin :
  3. smd38526@gmail.com : Al amin Sordar : Al amin Sordar
  4. smdfriend420@gmail.com : Friend Friend : Friend Friend
  5. fcgroop218@gmail.com : Alfaz Dewan : Alfaz Dewan
  6. Probashi824@gmail.com : AMRAN Hossain : AMRAN Hossain
  7. azadsahriya@gmail.com : Azad123 : Azad Azad
  8. info.khanromim@gmail.com : Khan Romim : Khan Romim
  9. Khokan@adibanglatv.com : Khokan : Khokan
  10. Alaminsavar24@gmail.com : MD Ruhul : MD Ruhul
  11. engimrshimul@gmail.com : Shimul : Mostafizur Rahman
  12. sr55150941@gmail.com : support :
  13. toslimuddin72@gmail.com : Toslim Jedda : Toslim Jedda
আ.লীগ নেতার সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ, এসিল্যান্ড-ইউএনও’র পদত্যাগের দাবিতে বিক্ষোভ - Adi Bangla Tv
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

আ.লীগ নেতার সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ, এসিল্যান্ড-ইউএনও’র পদত্যাগের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১৯: ০৯

রাজশাহীর বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় তাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার বিকেলে উপজেলার ভবানীগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

খোঁজ নিয়ে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বাগমারা উপজেলা শাখার সহসভাপতি জাহাঙ্গীর আলম হেলালের সঙ্গে সোমবার গোপন বৈঠকের সংবাদ পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে তাদের অপসারণের দাবিতে মঙ্গলবার ভবানীগঞ্জ বাজারের আলূহাঁটি থেকে মিছিল বের করেন বিক্ষোভকারীরা। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

অন্যদিকে ইউএনও দাবি করেছেন, একটি বিশেষ দাবি না মানায় তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

সংক্ষিপ্ত সমাবেশে আন্দোলনকারীরা দাবি করেন, জুলাই-পরবর্তী বাংলাদেশে ফ্যাসিস্ট ও খুনি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন ইউএনও। এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। নিষিদ্ধ সংগঠনের কাউকে পুনর্বাসনের কোনো সুযোগ দেওয়া হবে না। এ সময় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা।

জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক (মানিক) বলেন, ‘১৭ বছর ধরে আওয়ামী লীগের অত্যাচারে আমরা শান্তিতে ঘুমাতে পারিনি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ পালানোর পর তাদেরকে আবার ফেরাতে প্রশাসন গোপনে কাজ করছে। সোমবার আওয়ামী লীগের উপজেলা শাখা সহসভাপতির সঙ্গে দীর্ঘ সময় ধরে বৈঠক করেছেন তাঁরা। অথচ আমাদের গুরুত্ব দেওয়া হয় না। আমরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তার অপসারণ দাবি করছি।’

উপজেলা মহিলা দলের সভানেত্রী নিহার বানু বলেন, ‘আমাদের অবজ্ঞা-অবহেলা করে আওয়ামী লীগের নেতাদের গুরুত্ব দেন ইউএনও। তিনি আমাদের বসিয়ে রেখে আওয়ামী লীগের নেতাদের ২-৩ ঘণ্টা সময় দেন। আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’

আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীরের সঙ্গে গোপন বৈঠকের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না বলেন, ‘তাদের সঙ্গে গোপন আঁতাত ও বৈঠকের যে অভিযোগ আনা হয়েছে, তা সত্য নয়। এটি উদ্দেশ্যপ্রণোদিত। আমার কাছে সেবা নিতে শত শত মানুষ আসে। তিনি কখন এসেছিলেন, আমি তা জানি না। পরে জানতে পেরেছি, আমি নাকি তার সঙ্গে গোপন বৈঠক করেছি! অথচ তিনি বিগত দুই বছরে অসংখ্যবার দপ্তরে এসেছেন। আমি স্পষ্টভাবে বলতে চাই, তার সঙ্গে আমার কোনো গোপন আঁতাত বা বৈঠক হয়নি।’

তিনি আরো বলেন, ‘মহিলা দলের সভানেত্রী আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য করার জন্য আমাকে চাপ দেন। কিন্তু আমি তাতে সাড়া না দেওয়ায় তারা আমার বিরুদ্ধে অপপ্রচারে নেমেছেন।’

এ বিষয়ে জানতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন মহিলা দলের রাজশাহী জেলা সভানেত্রী অ্যাডভোকেট সামসাদ বেগম মিতালী, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুপালী আক্তার রূপা, সিনিয়র সহসভাপতি আনোয়ারা, উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শান্তি বিবি, ভবানীগঞ্জ পৌর মহিলা দলের সভানেত্রী শাহিনা পারভীন ডলি, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন, যুবদলের যুগ্ম আহ্বায়ক রকিবুল ইসলাম সিদ্দিক, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মেহেদী হাসান টিপু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুর রহমান গাজী, সদস্যসচিব ডি এম শাহীন, শ্রমিক দলের সভাপতি মীর মাসুদ, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, ছাত্রদলের আহ্বায়ক মোহাব্বত হোসেন ও সদস্যসচিব উজ্জ্বল রহমান প্রমুখ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
  1. © All rights reserved © 2026 adibanglatv