1. admin@adibanglatv.com : Adi Bangla TV :
  2. admin2@adibanglatv.com : admin :
  3. smd38526@gmail.com : Al amin Sordar : Al amin Sordar
  4. smdfriend420@gmail.com : Friend Friend : Friend Friend
  5. fcgroop218@gmail.com : Alfaz Dewan : Alfaz Dewan
  6. Probashi824@gmail.com : AMRAN Hossain : AMRAN Hossain
  7. azadsahriya@gmail.com : Azad123 : Azad Azad
  8. info.khanromim@gmail.com : Khan Romim : Khan Romim
  9. Khokan@adibanglatv.com : Khokan : Khokan
  10. Alaminsavar24@gmail.com : MD Ruhul : MD Ruhul
  11. engimrshimul@gmail.com : Shimul : Mostafizur Rahman
  12. sr55150941@gmail.com : support :
  13. toslimuddin72@gmail.com : Toslim Jedda : Toslim Jedda
কোস্টারিকার জালে আর্জেন্টিনার গোলবন্যা - Adi Bangla Tv
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

কোস্টারিকার জালে আর্জেন্টিনার গোলবন্যা

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২৪ Time View

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০৯: ০১

লিওনেল মেসি নেই, তবু গোলের উৎসবে কোনো ঘাটতি রাখেনি আর্জেন্টিনা। বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে কোস্টারিকাকে রীতিমতো বিধ্বস্ত করেছে বিশ্বচ্যাম্পিয়নরা। কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে প্রীতি ম্যাচে ৭-০ গোলের বড় জয় পেয়েছে লিওনেল স্কালোনির দল। তরুণদের দাপটে শেষ হয়েছে আর্জেন্টিনার ২০২৬ সালের আন্তর্জাতিক মৌসুম।

ম্যাচে জোড়া গোল করে আলো ছড়িয়েছেন নিকো পাজ, হুলিয়ান আলভারেজ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। বাকি গোলটি করেছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

খেলার শুরু থেকেই আক্রমণাত্মক আর্জেন্টিনা অষ্টম মিনিটেই এগিয়ে যায়। এনজো ফার্নান্দেজের পাস থেকে গোল করেন নিকো পাজ। ৩৫ মিনিটে আগুস্তিন জিয়াইয়ের সহায়তায় ব্যবধান বাড়ান হুলিয়ান আলভারেজ। এরপর তিন মিনিটের ব্যবধানে আবারও গোল করে নিজের জোড়া পূর্ণ করেন পাজ। প্রথমার্ধ শেষ হওয়ার আগে ৪৩ মিনিটে আলভারেজও দ্বিতীয় গোলটি করে আর্জেন্টিনাকে ৪-০ ব্যবধানে এগিয়ে দেন।

বিরতির পরও গোলের ক্ষুধা কমেনি আলবিসেলেস্তেদের। দ্বিতীয়ার্ধের শুরুতেই জালের দেখা পান ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। ৭৭ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার গোল করে ব্যবধান ৬-০ করেন। ম্যাচের শেষ দিকে আবারও গোল করে নিজের জোড়া পূর্ণ করেন মাস্তানতুয়োনো। তাতে ৭-০ গোলের বিশাল জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার।

মেসির অনুপস্থিতিতে তরুণদের ওপর আস্থা রেখেছিলেন স্কালোনি। সেই আস্থার বড় প্রতিদান দিয়েছেন ২২ বছর বয়সী নিকো পাজ। রিয়াল মাদ্রিদের একাডেমিতে বেড়ে ওঠা এই মিডফিল্ডার বর্তমানে ইতালির ক্লাব কোমোর হয়ে খেলছেন। জাতীয় দলের হয়ে জোড়া গোল করে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন তিনি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
  1. © All rights reserved © 2026 adibanglatv