1. admin@adibanglatv.com : Adi Bangla TV :
  2. admin2@adibanglatv.com : admin :
  3. smd38526@gmail.com : Al amin Sordar : Al amin Sordar
  4. smdfriend420@gmail.com : Friend Friend : Friend Friend
  5. fcgroop218@gmail.com : Alfaz Dewan : Alfaz Dewan
  6. Probashi824@gmail.com : AMRAN Hossain : AMRAN Hossain
  7. azadsahriya@gmail.com : Azad123 : Azad Azad
  8. info.khanromim@gmail.com : Khan Romim : Khan Romim
  9. Khokan@adibanglatv.com : Khokan : Khokan
  10. Alaminsavar24@gmail.com : MD Ruhul : MD Ruhul
  11. engimrshimul@gmail.com : Shimul : Mostafizur Rahman
  12. sr55150941@gmail.com : support :
  13. toslimuddin72@gmail.com : Toslim Jedda : Toslim Jedda
মানবিকতা দেখিয়েছি, নৃশংসতা দেখালে পরিণতি হবে ভয়াবহ: ছাত্রদল নেতা বাসিত - Adi Bangla Tv
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

মানবিকতা দেখিয়েছি, নৃশংসতা দেখালে পরিণতি হবে ভয়াবহ: ছাত্রদল নেতা বাসিত

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০৬: ০৫

দেশে শান্তিপূর্ণ পরিবেশে মানুষের বসবাসের ক্ষেত্রে কেউ বাধা সৃষ্টি করলে রাজপথে তাদের প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত। তিনি বলেছেন, গত ১৭ বছরের কর্মকাণ্ডের হিসাব একে একে নেওয়া হবে। এ সময়ে শহীদ হওয়া নেতাকর্মী ও ভাই-বোনদের হত্যার প্রতিশোধ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বুধবার দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসী ও নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীতে আয়োজিত এক বিক্ষোভ মিছিলের আগে ও চলাকালে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন কাজী জিয়া উদ্দিন বাসিত। শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতের নেতৃত্বে মিছিলটি শাহবাগ এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের কয়েক শ নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা ‘তারেক রহমানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘ফ্যাসিবাদের ঠিকানা বাংলাদেশে হবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।

মিছিল পূর্বে সমাবেশে ছাত্রদল নেতা বাসিত বলেন, বাংলাদেশের মানুষকে শান্তিতে বসবাস করার ক্ষেত্রে যদি তোমরা কোনো বাধা সৃষ্টি করো, তাহলে তোমাদের রাজপথ থেকে উপড়ে ফেলা হবে। ১৭ বছরের হিসাব দেওয়া হবে। একে একে আমাদের যেসব শহীদ ভাইয়েরা আছেন, যারা নির্যাতন ও হত্যার শিকার হয়েছেন, সেই সব ভাই-বোনের প্রতিশোধ তোমাদের কাছ থেকে নেওয়া হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানের কথা উল্লেখ করে ছাত্রদলের এই নেতা বলেন, সাম্য, মানবিকতা এবং ন্যায়-ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা মানবিকতা দেখিয়েছি। আর তোমরা যদি নৃশংসতা দেখাও, তাহলে বুঝে নিও, তোমাদের পরিণতি হবে ভয়াবহ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
  1. © All rights reserved © 2026 adibanglatv