

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০৮: ৩৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত ২১ জন রাষ্ট্রদূতের নিয়োগ অনুমোদন করেছে দেশটির সিনেটের পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কমিটি।
কমিটির চেয়ারম্যান জিম রিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
অনুমোদন পাওয়া মনোনীত ব্যক্তিদের মধ্যে কুয়েতে রাষ্ট্রদূত হিসেবে ডিনো ল্যাভারগেটা, মিসরে নিক ওবারহেইডেন এবং জিবুতিতে জুনাইদ মুনিরের নাম রয়েছে।
ট্রাম্পের মনোনীত এসব রাষ্ট্রদূতের নিয়োগের বিষয়ে পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন হলে তারা সংশ্লিষ্ট দেশগুলোতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
Leave a Reply
You must be logged in to post a comment.