

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১২: ৪০
ওয়াশিংটন ডিসিতে ইরান ‘ডার্টি বোমা’ হামলা পরিকল্পনা বাস্তবায়ন করলে দেশটিকে নজিরবিহীন মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফিলিপাইনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান তার প্রশাসনের সদস্যদের লক্ষ্য করে ‘ডার্টি বোমা’ বা রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে দেশটিকে এমন পরিণতি ভোগ করতে হবে, যা আগে কোনো দেশকে করতে হয়নি।
সিএনএনের এক প্রতিবেদনে সাত মার্কিন কর্মকর্তার বরাতে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রে এ ধরনের হামলার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য রয়েছে। তবে মার্কিন কর্মকর্তাদের ধারণা, এটি তাৎক্ষণিক হামলার ইঙ্গিত নয়; বরং ভবিষ্যতের জন্য বিকল্প প্রস্তুত রাখার প্রচেষ্টা।
তবে ইরান এ ধরনের হামলার পরিকল্পনার খবরকে ‘ভিত্তিহীন ও মনগড়া প্রচারণা’ বলে প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করেন, ইরানের বিরুদ্ধে নতুন আগ্রাসনের ক্ষেত্র প্রস্তুত করতেই এ ধরনের সংবাদ ছড়ানো হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও প্রতিবেদনটিকে ইরাক যুদ্ধের সময়কার প্রচারণার সঙ্গে তুলনা করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
Leave a Reply
You must be logged in to post a comment.