1. admin@adibanglatv.com : Adi Bangla TV :
  2. admin2@adibanglatv.com : admin :
  3. smd38526@gmail.com : Al amin Sordar : Al amin Sordar
  4. smdfriend420@gmail.com : Friend Friend : Friend Friend
  5. fcgroop218@gmail.com : Alfaz Dewan : Alfaz Dewan
  6. Probashi824@gmail.com : AMRAN Hossain : AMRAN Hossain
  7. azadsahriya@gmail.com : Azad123 : Azad Azad
  8. info.khanromim@gmail.com : Khan Romim : Khan Romim
  9. Khokan@adibanglatv.com : Khokan : Khokan
  10. Alaminsavar24@gmail.com : MD Ruhul : MD Ruhul
  11. engimrshimul@gmail.com : Shimul : Mostafizur Rahman
  12. sr55150941@gmail.com : support :
  13. toslimuddin72@gmail.com : Toslim Jedda : Toslim Jedda
হুথিদের ওপর ৬৬১ হামলা চালিয়েছে ইয়েমেনি বাহিনী - Adi Bangla Tv
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

হুথিদের ওপর ৬৬১ হামলা চালিয়েছে ইয়েমেনি বাহিনী

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ২০ Time View

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০৯: ৫৯

ইয়েমেনে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের অগ্রযাত্রা ঠেকাতে বিভিন্ন রণাঙ্গনে ৬৬১টি হামলা চালানোর দাবি করেছে দেশটির পশ্চিমা সমর্থিত সরকারি সেনাবাহিনী। এসব হামলায় ১৭৩ জন হুথি যোদ্ধা নিহত অথবা আহত হয়েছেন বলে জানিয়েছে তারা। তবে দক্ষিণ-পশ্চিম ইয়েমেনে হুথিদের নিয়ন্ত্রণ বাড়তে থাকায় সরকারি বাহিনী কৌশলগত অবস্থান থেকে পিছু হটছে। এখন তারা দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অস্থায়ী রাজধানী এডেনের প্রতিরক্ষা জোরদার করছে।

সোমবার ইয়েমেনের সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি এ তথ্য জানান। তিনি বলেন, চলমান ‘ডন অব ইয়েমেন’ সামরিক অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আল-নুজাইলি জানান, হামলাগুলোর মধ্যে ছিল ১৫টি বিমান হামলা, ৫২৬টি গোলাবর্ষণ, ৫৩টি ড্রোন হামলা এবং ৬৭টি রকেট হামলা।

তিনি আরো বলেন, এসব হামলায় হুথিদের ৭১টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া তাদের কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্র, পর্যবেক্ষণ চৌকি এবং প্রতিরক্ষাব্যবস্থাও হামলার শিকার হয়েছে।

আল-নুজাইলি জানান, গণপ্রতিরোধ বাহিনীর সমর্থনে সরকারি সেনারা তাইজ, মারিব ও আল-জাওফ প্রদেশে হুথিদের অগ্রযাত্রা ঠেকাতে লড়াই চালিয়ে যাচ্ছেন। দক্ষিণাঞ্চলীয় রণাঙ্গনগুলোতেও অভিযান চলছে।

ইয়েমেনের সেনাবাহিনী জানিয়েছে, নির্ধারিত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। তবে বেসামরিক মানুষ ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সতর্কতা নেওয়া হচ্ছে।

সাম্প্রতিক এই অভিযান এমন এক সময়ে চালানো হচ্ছে, যখন যুদ্ধের ময়দানে একের পর এক ধাক্কা খাচ্ছে সরকারি বাহিনী। বাব আল-মান্দেব প্রণালির কাছের কৌশলগত অবস্থানগুলো থেকে তারা সরে গেছে। এখন সরকারের অস্থায়ী রাজধানী এডেনের প্রতিরক্ষা জোরদারে নতুন করে অবস্থান নিচ্ছে।

আলজাজিরার প্রতিবেদক ইউসুফ মাওরি জানিয়েছেন, লোহিত সাগর উপকূল দিয়ে সরকারি বাহিনীর গুরুত্বপূর্ণ একটি সরবরাহপথ বন্ধ করে দিয়েছে হুথিরা। এর ফলে সেনাদের কয়েকটি অবস্থান ছেড়ে যেতে হয়েছে। এডেনের দিকে হুথিদের সম্ভাব্য সামরিক অভিযানের আশঙ্কাও বাড়ছে।

হুথিদের নিষিদ্ধ করতে পার্লামেন্টে বিল

এদিকে সামরিক উত্তেজনার পাশাপাশি ইয়েমেনে রাজনৈতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। দেশটির পার্লামেন্ট সর্বসম্মতিক্রমে হুথিদের ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা এবং তাদের কর্মকাণ্ড, অর্থায়ন ও অস্ত্র সরবরাহকে অপরাধ হিসেবে গণ্য করার একটি বিল অনুমোদন করেছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার তথ্য অনুযায়ী, বিলটিতে হুথিদের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার বিধান রাখা হয়েছে। এ ছাড়া সংগঠনটির সঙ্গে সংশ্লিষ্ট সম্পদ জব্দ ও বাজেয়াপ্ত করার কথা বলা হয়েছে।

বিলে বেসামরিক মানুষের ওপর হামলা, স্থলমাইন পুঁতে রাখা এবং আন্তর্জাতিক জাহাজ চলাচলে হামলার মতো অপরাধের জন্য আরও কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।

এখন বিলটি আইনে পরিণত করার জন্য ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমির কাছে পাঠানো হবে।

সর্বশেষ এসব ঘটনা ঘটল সরকারি বাহিনীর ‘ডন অব ইয়েমেন’ অভিযান শুরুর ছয় সপ্তাহ পর। গত ৫ অক্টোবর হুথিদের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ড, এমনকি রাজধানী সানার নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে অভিযানটি শুরু করেছিল সরকারি বাহিনী।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
  1. © All rights reserved © 2026 adibanglatv